পরিমিত
০৬০৬২০২৫
কতগুলো বেলা
ঠেলে দিয়েছি অবেলায়,
আফসোস গুলো
উঁকি দিয়ে
মিটিমিটি হাসতে চায়,
ঠিক সাহস পায় না।
ওরা জানে,
ওদের বহুবার আমি
দুপায়ে পিষেছি,
অসভ্য বিড়ালের মত
লোভ লালসা অহংকার
থলিতে ভরে কতবার
দূরে ফেলে দিয়ে এসেছি।
পরিমিতির শক্তি জানেনা,
ওরা জানেনা
কতটুকু পেলে
বহু পাওয়া হারাতে হয়না।
প্রাণবাউল
ঈদ মোবারক
Modesty
06062025
How many times
have I pushed them far far away!
The regrets peek out,
They want to smile
Just for a moment,
But they just don't have the courage.
They know,
I have trampled them many times,
Like a rude cat,
I have thrown them away,
How many times!
have I filled them
with greed, lust, and pride of no use?
They don't know
the power of moderation,
They don't know
If you get a little, you don't lose a lot.
Pranbaul
Eid Mubarak

No comments:
Post a Comment